মো: আরিফুল ইসলাম আরিফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ জাহাঙ্গীর মোল্লা ওরফে তারা(৫০) শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে।
শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার(২৫ নভেম্বর) দিবাগত রাতে এসআই কান্তি কুমার মোদক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর মোল্লা ওরফে তারাকে হাতেনাতে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..