×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৯১ বার পঠিত
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় গাঁজা ও জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বরগুনার নিশান বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২২ নভেম্বর) রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় কোস্ট গার্ড দক্ষিণ স্টেশন।

জানা গেছে, ওই মাদক ব্যবসায়ীর নাম ইসমাইল গাজী (৪০)। তিনি নিশানবাড়িয়া ইউনিয়নের ১০নং ওয়ার্ডের গাজী মাহমুদ গ্রামের নীল গাজীর বড় ছেলে।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে গাঁজা ও জাল নোটসহ মো. ইসমাইল গাজীকে আটক করা হয়।

এ বিষয়ে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বি এন সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষখালি নদীর তীরে গাজী মাহমুদ এলাকায় অভিযান চালাই। এ সময় মো. ইসমাইল গাজীর কাছে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ১০০০ টাকার ১৯টি জাল নোট পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat