×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৩৪৯ বার পঠিত
মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকার এক আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার, (২৫ নভেম্বর) সন্ধ্যায় রংধনু আবাসিক হোটেল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বলেন, গতকাল রবিবার, ( ২৪ নভেম্বর)  দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন তারা। সকাল ৯ টায় রুম পরিষ্কারের জন্য রুমে গেলে রুমের দরজা ভিতর থেকে লাগানো ছিল। এরপর কোন সাড়াশব্দ না পেয়ে বেলা ১২টার পর দরজা খোলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়।
দম্পতি পরিচয় আসা দুজনের নাম পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন নামে নাম এন্ট্রি করেছেন বলে জানান তিনি। রেজিস্ট্রারে উল্লেখ করা হয়, রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নিকাহনামার ফটোকপি।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে। পরবর্তী  তদন্তের খবর জানানো হবে'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat