×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ১৩০ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী প্রতিনিধি 
ডাকাতি করে ফেরার পথে ডাকাতদল নেপাল সিকদার (৪৫) নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত নেপালকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে বুধবার দিবাগত রাতে।
জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের অংশুমান সিকদারের বাড়ীতে ৭/৮ জন দলের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। টের পেয়ে ওই বাড়ীর লোকজন ঘরের দোতালার দরজা আটকে দেয়। ওই সময় অংশুমান ঘরের টিন পিটিয়ে ডাকাত আসছে বলে ডাকচিৎকার দেয়। ডাক চিৎকার শুনে প্রতিবেশরা বাহিরে নেমে আসে। ওই সময় ডাকাত দল পালিয়ে যাওয়ার পথে নেপাল সিকদারকে দেখতে পায়। পরে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। অংশুমান দাবী করেন তার ঘর থেকে ডাকাতদল স্বনার্লংকার নিয়ে গেছে । 
অংশুমান বলেন, আমার ঘরের দরজা ভেঙ্গে ৭/৮ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। টের পেয়ে আমরা ঘরের দোতালায় উঠে দরজা আটকে দেই এবং টিন পিটিয়ে ডাক চিৎকার দিলে ডাকাত দল পালিয়ে যায়। তিনি আরো বলেন, ঘরে থাকা একটি কানের দুল ডাকাতদল নিয়ে গেছে। 
আহত নেপাল সিকদারের চাচা নিঠুন সিকদার বলেন, ডাক চিৎকার শুনে নেপাল রাস্তায় নামে। এ সময় ডাকাতদল তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, আহত নেপালের মাথায় ধারালো অন্ত্রেও চিহৃ রয়েছে। তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat