×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ৩২৪ বার পঠিত

আগামী তিন দিনের মধ্যে টিসিবির  আলু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ড স্টোরেজ মালিকাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, টিসিবি বুধবার থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের বেধে দেয়া দামে বাজারে আলু বিক্রির নির্দেশও দেন তিনি। মন্ত্রী বলেন, কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারন করে দেয়া হয়েছে সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

গেল সপ্তাহে দাম নিয়ন্ত্রণে খুচরায় ৩০ টাকা, পাইকারীতে ২৫ এবং কোল্ড স্টোরেজের জন্য আলু দাম ২৩ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে খুচরা বাজারে বর্তমানে আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। তবে এখনো আলুর দাম নিয়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat