×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২০৬ বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃএম এ আজিজ 
ঝালকাঠির কাঠালিয়ায় পরকীয়ার টানে ৫ বছরের সন্তান রেখে পিতা মো. শোভন তালুকদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. শোভন তালুকদার বানাই গ্রামের ৯নং ওয়ার্ডের মো. ফিরোজ আলম তালুকদারের ছেলে এবং ৫ বছরের এক ছেলে সন্তানের জনক।

সূত্রে জানাযায়, শোভন তালুকদার পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের কারনে তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গত শনিবার (৩০ নভেম্বর) প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় সন্ধ্যার দিকে ভান্ডারিয়া ছাগলের হাটে বসে সে বিষ পান করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়া ছাগলের হাট বাজারে গেলে সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে মা আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন

অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে বিষ খেয়েছে আমাদের জানা নেই।

কাঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবারের লোেক বাধা দিচ্ছেন। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat