×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২৩৩ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু 
বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। 

নিহত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধানক্ষেত দেখতে যায় আব্দুর রহমান। এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধানক্ষেতে মৃত ভাইকে দেখতে পেয়ে স্বজনদের জানায়। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সাপের দংশনে মারা গেছে আব্দুর রহমান।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমরান আলম সোনালী কণ্ঠকে  বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat