×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ২৩০ বার পঠিত
ইমরান আইজাক জাহাঙ্গীর রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মহান বিজয় দিবসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে সাংবাদিকদের নির্দিষ্ট স্থান না থাকা ও ছবি তোলাকে কেন্দ্র করে চলমান অনুষ্ঠান বয়কট করেন স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে সাংবাদিকরা নির্দিষ্ট স্থান না পেয়েও ছবি তুলতে গেলে কিছু লোক তাদের সরিয়ে দিয়ে তথ্য সংগ্রহ করতে বিঘ্ন ঘটায়। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণে চরম অবহেলা করা হয়েছে বলে সাংবাদিকরা জানান। 
এ ব্যাপারে সাংবাদিকরা ইউএনওকে বলতে গেলে তিনি বলেন,আপনাদের বসার জায়গা করেছিলাম। কিন্তু লোকজন জায়গা দখল করে নিয়েছে,দেখি কি করা যায়। এর পরেও ইউএনও সাংবাদিকদের বসার ব্যবস্থা না করায় এবং গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে অসুুুবিধার সম্মুখীন হন। এবং ইউএনও বিষয়টির তড়িৎ ব্যবস্থা না নিলে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন।বিষয়টি মূহুর্তে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে ইউএনও'র রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি
বলেন,আপনারা আসেন এখন বসার জায়গা দেওয়া হয়েছে। তবে সাংবাদিকরা আর অনুষ্ঠানে যাননি। এ নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে কালবেলাকে জানান বিষয়টি খুবই দুঃখজনক। আপনারা বিজয় দিবস পালন করুন, আমার দু'এক দিনের মধ্যে রাণীশংকৈলে যাওয়ার কথা রয়েেছ। গিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। সেইসাথে তিনি সাংবাদিকদের বিজয় দিবসের  শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat