×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২৩৩ বার পঠিত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় পুত্র রিফাত(১৮)এর ছুড়িকাঘাতে খুন হয়েছেন পিতা শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। 


নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, আমার চাচাতো ভাই রিফাত মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো। আজ দুপুরে মাদকের টাকার জন্য তার বাবার সাথে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায় রিফাত, পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে মৃত অবস্থায় পায়।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবা হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat