×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৭৪ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধি (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইওয়ে পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) ড.আ.ক.ম আখতারুজ্জামান বসুনিয়া, গাজীপুর রিজিয়ন।


এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল । তিনি দাবি করেন ৫ আগস্টের পর পুলিশের মনোবল ভাঙ্গার পর থেকে গত ডিসেম্বর মাসে হাইওয়ে পুলিশ মাঠে শক্তভাবে কাজ করছে। 

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করবে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat