×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ২০২ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জোড়া খুন। বচসার মাঝে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ ২ যুবকের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃতদের নাম ইউসুফ মিয়া ও হাসানুর রহমান। ২ জনেই ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙ্গা এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) রাতে ২ জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাড়াতাড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এদিকে চিকিৎসকরা ২ জনকেই মৃত বলে ঘোষনা করেন। রাতেই মৃতদেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু কেন এই খুন ? স্থানীদের দাবি, মৃত ২ জনই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) রাতে তা নিয়েই ২ জনের মধ‍্যে অশান্তি বাঁধে। ক্রমে তা চরম আকার নেয়। এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। অভিযোগ, সেই সময়ই ধারালো অস্ত্র নিয়ে ২ জনই ২ জনকে আক্রমণ করে। তার জেরেই মৃত্যু। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানান, "২ জনেরই মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat