×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৩০২ বার পঠিত
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

১৯৯০ সালের ২ আগস্ট। ওই দিন কুয়েতে হামলা চালায় ইরাকের সেনাবাহিনী। তখন ইরাকের ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। তাঁর নির্দেশে ইরাকি বাহিনী কুয়েতে ঢুকে পড়ে। এই হামলার মধ্য দিয়ে প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয়।

এখনকার যুক্তরাষ্ট্র একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ–নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড উপনিবেশমুক্ত হয়। এই ১৩ ভূখণ্ড সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র নামে পরিচিতি পায়। তবে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে চূড়ান্তভাবে বের হয়ে আসার জন্য ঘোষণাপত্র ওই বছরের ২ আগস্ট সই হয়।

টাওয়ার সাবওয়ে—যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে টেমস নদীর তলদেশে নির্মিত টানেল। ১৮৭০ সালের এই দিনে টানেলটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলের ভেতর দিয়ে কাঠের তৈরি বগিতে যাত্রীদের নদীর এক পাড় থেকে অন্য পাড়ে নেওয়া হতো। পরবর্তী সময়ে হাঁটাপথ হিসেবে টানেলটির ব্যবহার শুরু হয়।

‘এলাম, দেখলাম, জয় করলাম’
রোমান সামরিক জেনারেল জুলিয়াস সিজার ৬৭ খ্রিষ্টপূর্বাব্দের এই দিনে পোন্তাস সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে বড় জয় পান। বর্তমানে তুরস্কের অবস্থান যেখানে, সেখানেই ছিল এই সাম্রাজ্যের অবস্থান। ইতিহাসে এই যুদ্ধ ‘ব্যাটল অব জেলা’ নামে পরিচিত। যুদ্ধজয় উদ্‌যাপনের সময় জুলিয়াস সিজার তাঁর বিখ্যাত সেই মন্তব্য করেন—‘ভেনি, ভিডি, ভিসি’ বা ‘এলাম, দেখলাম এবং জয় করলাম’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat