×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৬৫ বার পঠিত
শ্যামল কুমার মন্ডল
  আনন্দঘন পরিবেশে পুরষ্কার বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী তারুণ্য উৎসবের  সমাপ্তি ঘোষণা করল সাতক্ষীরা জেলায় কালীগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়।
 তারালী মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ উপজেলার প্রবীণতম স্কুল গুলোর মধ্যে একটি। সরকারি সকল নিয়ম-কানুন মেনে পাঠদান করে আসছে স্কুলটি। সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য গত এক সপ্তাহ ধরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও গান বাজনা প্রতিযোগিতার আয়োজন করেছিল স্কুলটি।
 আজ ২৬ জানুয়ারি ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ক্রিয়া শিক্ষক, সিনিয়র শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
 অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করা হবে তারুণ্য উৎসবের। তিনি   শিক্ষার্থীদেরকে সুনাগরিক হয়ে দেশ গঠনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat