×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৫৮ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইবনুল আবেদনী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, বিসিক উপ-ব্যবস্থাপক শামিম আল মামুন, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, উদ্যোক্তা তসলিমা ফেরদৌস ও আহসান হাবীবসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্রপ্রতিনিধি ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । যুব ও উদ্যোক্তা সমাবেশ ২৭টি উদ্যোক্তার স্টল অংশ নেয়।

সমাবেশের আগে প্রধান অতিথি জেলা বনবিভাগের পক্ষ থেকে বিনামুল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে নৃত্য ও গান পরিবেশিত হয়।

আয়োজকরা জানান- এ উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাদের উদ্ভাবনীর মাধ্যমে বেকারত্ব দুর হবে এবং স্বচ্ছলতা ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat