×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ১৭৬ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর)  বিকালে নিউমার্কেট এলাকায় জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা যুব অধিকার  পরিষদের সভাপতি মো. তবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান,  দপ্তর সম্পাদক আল আমিন, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,  জেলা  ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন,  সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা গোলাম হোসেন শাহিন, তালা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আজমীর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক শাহীন, কালিগঞ্জ উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ নাসিম রাজু, আসাদুল্লাহ আল গালিব,  জীবন আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে  কেক কাটার৷ মধ্য দিয়ে গণধিকার পরিষদের 
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা গোলাম হোসেন শাহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat