×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ২০২ বার পঠিত
আমির হোসেন তানভীর ,ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে উপহারের ঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফেনী পৌরসভার সুলতানপুর ৬নং ওয়ার্ডের এক হিন্দু পরিবারকে বসতঘর উপহার দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকাল ১১টায় পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফিতা কেটে ঘরটির আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা  করে হস্তান্তর করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনে ফেনীতে ব্যাপক কর্মসূচি রয়েছে। 
ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সুলতানপুরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর উদ্বোধন করার পর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের জুলাই বিপ্লবে নিহত শহীদ শ্রাবণের কবর জিয়ারত করেন।
এরপর শহরে এসে একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জুলাই বিপ্লবে যে সকল আহত হয়েছে তাদের সম্মাননা উপহার  দেন, এরপর বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঁঞাতে পথসভায় বক্তব্য রাখার কথা ছিল।
বক্তব্যকালে জামাতে আমির বলেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের ভুলে গেছে চলবেনা,তারা নতুন বাংলাদেশের সূচনা করেছে।
তাদের মাধ্যমে আমাদের নতুন একটি বাংলাদেশ  পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে, তাদের অবদান বৃথা যেতে দেয়া যাবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat