×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৪৩ বার পঠিত
 সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ):
 হবিগঞ্জে মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছেন।" সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।" গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০), ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)।" গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা, ইয়াবা রাখার কালো প্যাকেট, ২০০ গ্রাম গাঁজা, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম।" এর আগে ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ীর বাড়িতে ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ঘটনাস্থল থেকে মাদকসহ ৫ জনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 ##

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat