×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৯৩ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় ও গতকাল (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় ওই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন।

ওসি জানান, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে  জয়দেবপুর দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছলে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

ওসি আরো জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ- ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটো রিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘোড়াশালগামী সিএনজি অটোরিক্সার আলামিন নামে একযাত্রী নিহত হয়। দুটি সড়ক দূর্ঘটনার ব্যাপারেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat