×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৮৬ বার পঠিত

মাহাবুবুল ইসলাম আবির নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর দক্ষিণ বাসাবো এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ শিপন হোসেন (২৭)।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ০৫:০৫ ঘটিকায় দক্ষিণ বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.)  ডিবি-লালবাগ বিভাগের একটি আভিযানিক দল মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সবুজবাগ থানাধীন দক্ষিণ বাসাবো এলাকায় ২০/১, অতিশ দিপংকর সড়কে বাসাবো বিশ্বরোড ফ্লাইওভার এর পাশে কয়েকজন মাদক কারবারি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে ভোর ০৫:০৫ ঘটিকায় ঘটিকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম ও শিপনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat