×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১০৪ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, রিপোর্টারঃ 
গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আশিকুর রহমান, বয়স (৪২) এর উপর হামলায় প্রধান আসামি সন্ত্রাসী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতার।

শনিবার ৮ ফেব্রুয়ারী দুপুর সাড়ে বারোটার সময় টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 
গ্রেফতারকৃত আসামী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী শিংবাড়ী এলাকার আবুল বাশার উরফে জ্বীন হুজুরের ছেলে।

মামলা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংবাদকর্মী আশিকুর রহমানসহ তার পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য পোস্ট করে
হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে হুমকি প্রদান করে সন্ত্রাসী ইমরান মাজারী। (২৫শে জানুয়ারি) শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে সন্ত্রাসী ইমরান মাজারী সংবাদকর্মী আশিককে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আশিক প্রতিবাদ করলে সন্ত্রাসী মাজারী মুঠোফোনের তার ভাই ফোরকান, বোরহানসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে ডেকে এনে টঙ্গী পশ্চিম থানার মূল ফটকের আতিকের চায়ের দোকানের সামনে সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে কুপায় ও প্লাস্টিকের পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সাংবাদিক আশিকুর রহমান গুরুতর আহত হন। পরে সাংবাদিক আশিকুর রহমানকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এ ঘটনায় গত (২৭ জানুয়ারী) সোমবার আহত সাংবাদিকের স্ত্রী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি ইমরান মাজারি ও অন্যান্য আসামীরা পলাতক ছিলেন। পরে ( ৮ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন মেলগেট এলাকা থেকে প্রধান আসামী ইমরান মাজারিকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

জানা যায়, মামলার প্রধান আসামী সন্ত্রাসী ইমরান মাজারি আওয়ামী লীগের দোসর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর সহযোগী হিসেবে ৫৩নং ওয়ার্ড শিংবাড়ী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নিরীহ মানুষকে ব্লাকমেইলসহ বাড়ী দখল করে চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকান্ড চালাতেন তিনি । গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সন্ত্রাসী কর্মকান্ড ঢাকতে পরিচয় দেন ফেসবুক সাংবাদিক। কথিত এই সাংবাদিক পরিচয়দানকারী বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে ব্লাকমেইল করেন। চাঁদা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালান। তার অত্যাচারে অতিষ্ঠ সুশীল সমাজ ।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, উক্ত মামলার প্রধান আসামি ইমরান মাজারিকে টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিকে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat