×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১২০ বার পঠিত
মামুন ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার ঃ " এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী 'তারুণ্যের উৎসব ২০২৫' উদ্যাপনের অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের বাস্তবায়নে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ( অনূর্ধ্ব-১৭) ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বালিকা শেরপুর জেলা ও জামালপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয় এবং বালক জামালপুর জেলা ও শেরপুর জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। 

গতকাল রবিবার (৯ জানুয়ারি)  সকাল ১০ টায় নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করা হয়। 
 উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার  আল-আমিন, নেত্রকোনা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জামালপুর জেলা ক্রীড়া অফিসার আফরিন মনি, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ প্রশাসনের কর্মকর্তা, ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat