×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ১৩৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ
আবারও ভারতের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে নামল যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি ) সকালে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গুলি লড়াইয়ে ৩১ জন মাওবাদীর নিহত হন। তবে পাল্টা হামলায় ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের ও মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ২ জন। তবে এখনও ২ পক্ষের গুলির লড়াই চলছে। সপ্তাহ খানেক আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনী " এনকাউন্টারে" ৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল।
এক পুলিশকর্তা জানিয়েছেন, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের " পশ্চিম বস্তার ডিভিশন " এর সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর মেলে। তারপরই ওই এলাকায় অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ ও কোবরা ইউনিটের সদস্যেরা। শনিবার (৮ ফেব্রুয়ারি ) থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat