×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১১৮ বার পঠিত

কলাপাড়া প্রতিনিধি
গনঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসীন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) কে রবিবার রাত ৮ টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম তাকে স্ত্রী তানজিলা অন্তরসহ স্বজনদের কাছে তাকে হস্তান্তর করেন। 

নিখোঁজের ৫৪ ঘন্টা পরে আজ রবিবার ভোরে পুলিশ অন্তরকে ঢাকার কামরাঙ্গির চর থেকে  উদ্ধার করে । এর আগে রবিবার বিকালে পটুয়াখালীর পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন। সন্ধ্যায় অন্তরকে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।
অন্তর জানান, বৃহস্পতিবার রাতে কলাপাড়া শহর থেকে লোন্দা গ্রামের বাড়িতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোযোগে কয়েকজন লোক মোটরসাইকেলের পাশে চাপিয়ে গাড়িতে তুলে নেয়। 

এরপরে ঢাকায় নেয়ার পথে ভাঙ্গায় মহাসড়কের পাশে মুখ বেধে ফেলে রাখে। এরপরে ঢাকার কামরাঙ্গিরচর  এলাকায় বন্ধুর বাসায় অবস্থান করেন। কিন্তু এ দুই দিনে কেন স্ত্রী স্বজনদের সঙ্গে যোগাযোগ করেননি- এমন প্রশ্নের সঠিক উত্তর মেলেনি। গোটা বিষয়টি রহস্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে।  তাকে উদ্ধারের দাবিতে স্বজনরা  টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। অন্তরকে কাছে পেয়ে স্ত্রী স্বজনরা শুকরিয়া আদায় করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, আজ রাতে অন্তর কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat