×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১২৪ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি 

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর মো. কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, দুর্বৃত্তরা মধ্যরাতে তার ঘর ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।


ফেসবুক পোস্টে কাফি লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’


কাফির প্রতিবেশী হৃদয় খান বলেন, ‘তার ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তার বাবা-মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান।’


খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, ‘আমরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে তার আগেই ঘর সম্পূর্ণ পুড়ে যায়।’


কাফির পরিবারের অভিযোগ, এটি ছিল একটি পরিকল্পিত হামলা। পেছনের এবং সামনের দরজা বন্ধ করে আগুন লাগানোর বিষয়টি তাদের সন্দেহ আরও দৃঢ় করেছে।


কাফি ২০১৯ সাল থেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে দেশের রাজনৈতিক, সামাজিক অসঙ্গতি এবং দুর্নীতির প্রতিবাদ করেন তিনি। তার এই ব্যতিক্রমী কনটেন্টগুলো অনলাইনে বেশ জনপ্রিয়তা পায়।


ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই কাফির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পরিবারটি এই ঘটনায় প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat