নিজস্ব প্রতিনিধি:
খুলনা জেলার হরিণটানা থানাধীন কৃষ্ণনগর মৌজার মারিয়া মেট্রোল পাম্পের পিছনে রবিউল ইসলাম সহ তিন পরিবার প্লট আকারে কিছু জমি ক্রয় করে বসবাস করছে, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী চাঁদাবাজির খলনায়ক খুলনা ২ আসনের এমপি শেখ জুয়েলের ছোট ভাই শেখ সোহেল ও তার ঘনিষ্ঠ বন্ধূ ফয়েজের পালিত সন্ত্রাসী মোহাম্মদ ফাহাদ হোসেন নিলয় (৩৫) পিতা মৃত আব্দুল মান্নান সাং রোড ১৭ আবাসিক এলাকা থানা খালিশপুর জেলা খুলনা , ভূমিদস্যু সন্ত্রাসী মোঃ ফাহাদ তার বাহিনীর ১৫/২০ জন নিয়ে দীর্ঘদিন যাবত হরিণটানা থানাধীন কৃষ্ণনগর এলাকার এই ৩পরিবারের সদসদেরকে ভয় ভীতি ও তাদেরকে হুমকি ধামকি দিয়ে জমি ছাড়ার জন্য বিগত ৮ বছর যাবত চাপ সৃষ্টি করতে থাকে,
গত ১৭/০২/২৫ ইং বেলা আনুমানিক ১১:৫৫ ঘটিকায় ফাহাদ হোসেন নিলয় তার সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনী নিয়ে জনতা বদ্ধে হাতে লাঠি সোটা, হ্যামার,দা,কুড়াল, আধা পাকা,বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করতে থাকে এবং বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে, একটি টিউবওয়েল ভেঙে ফেলে, এমত অবস্থায় রবিউলের স্ত্রী কে কেউ একজন পাড়া প্রতিবেশীর ফোন পেয়ে পাশের ফ্লটের মালিক মোহাম্মদ রহমত আলীর স্ত্রী কে নিয়ে মারিয়া মেট্রোল পাম্পের পিছনে নিজ বাসার সামনে হাজির হন তখনই সন্ত্রাসী ও ভূমিদস্যু ফাহাদ হোসেন নিলয় লাঠি শাটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের দিকে তাড়া করে আসে তখন তারা ভয়ে দৌড়ে আত্মরক্ষা করে, রবিউল ইসলামের স্ত্রী ও পাশের ফ্লোটের রহমত আলীর স্ত্রী নাসরিন একত্রে হরিণটানা থানা পুলিশের ফোন করে এবং ঘটে যাওয়া ঘটনা মোবাইলে জানায়, কিছু সময়ের মধ্যেই হরিণটোনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন তখনই সন্ত্রাসী ও ভূমিদস্যু ফাহাদ হোসেন নিলয় ও তার বাহিনী দ্রুত ওখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও বিভিন্ন অস্ত্র ফেলে যায়, তাৎক্ষণিক হরিণটার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। আশেপাশের সাধারণ জনগণের কাছ থেকে আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত হন এবং পরবর্তীতে রবিউল ইসলাম থানায় হাজির হয়ে বিগত সরকারের ফ্যাসিস্ট কার্যক্রমের যথাযথ বিবরণ ও তাদের অত্যাচার নির্যাতন সন্ত্রাসী কার্যকলাপ ও সন্ত্রাসী কার্যকলাপের গডফাদার শেখ সোহলের পালিত বাহিনী দ্বারা যে নির্যাতন অত্যাচার চালিয়েছে। দীর্ঘদিনের অত্যাচারের বিষয়ের উপর থানায় অভিযোগ দায়ের করেন, হরিণটানা থানার পুলিশ অভিযোগের বিবরণ অনুযায়ী ঘটনার তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
এ জাতীয় আরো খবর..