চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব মুঃ সাইফুল্লাহিল গালিবকে বরণ করে নিয়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ উপলক্ষে ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে চরভদ্রাসন অফিসার্স ক্লাবে এক বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাইফুল্লাহিল গালিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান, একাডেমিক সুপারভাইজার মো. ইয়াছিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা নবাগত সহকারী কমিশনার (ভূমি)-কে চরভদ্রাসনে স্বাগত জানান এবং তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে উপজেলার ভূমি ব্যবস্থাপনা, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে অফিসার্স ক্লাব, চরভদ্রাসন, ফরিদপুর।
এ জাতীয় আরো খবর..