×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৩৮ বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ


২১ শে ফেব্রুয়ারী হতে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে একুশে বইমেলা ২০২৫ শুরু হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের একপাশে  কিশোরগঞ্জ শিল্প বাণিজ্যিক মেলা ও অন্য সাইটে একুশে বইমেলা চলছে। স্টেডিয়ামের প্রবেশপথের বাম পাশে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও ডানপাশে একুশে বইমেলায় দদর্শনার্থীর  ক্ষরা  চলছে। কালে ভদ্রে কেউ কেউ আসছে স্টলগুলোতে।বইমেলার স্টলগুলোতে অংশগ্রহনকারীরাও অলস সময় পার করছে। মেলায় সরে জমিনে গিয়ে দেখা যায় যে কয়টি স্টল আছে সব মিলিয়ে ৫ থেকে ১০ জন দর্শনার্থী আছে। এছাড়াও অল্প কয়েক অল্প কয়েকজন তারা স্টলের দায়িত্বে আছে তারাও মোবাইল টিপছে। বেশ কয়েকটি স্টলে একটি টেবিল কয়েকটি প্লাস্টিকের চেয়ার ছাড়া তেমন কিছুই নাই। এতে সুশীল সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি বাণিজ্য মেলার সামনে একুশে বইমেলার আয়োজনের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন একটি বাণিজ্য মেলার সামনে একটি বইমেলার  আয়োজন তাদেরকে চরমভাবে হতাশ করেছে। এটা কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই না।স্বাভাবিকভাবেই একটি বাণিজ্যিক মেলায় আশা দর্শনার্থীরা বইমেলায় প্রবেশ করতে চাইবেন না এটাই স্বাভাবিক। মেলাটি পার্শ্ববর্তী সরকারি গণ গ্রন্থাগারের মাঠে বা বিকল্প কোন স্থানে আয়োজন করা যেতো বলে তারা মত প্রকাশ করেন।বই মেলায় সাধারনত বুদ্ধি ভিত্তিক চর্চা হয় এবং এখানে মুক্তচিন্তার দর্শনার্থীরাই বেশি আসে।পাশের বানিজ্য  মেলায় উচ্চ শব্দের বিনোদন সহ বিভিন্ন বিষয়ে প্রায়ই কোলাহল লেগেই থাকে এতে করে মুক্ত চিন্তার মানুষের আগ্রহও অনেক কম মেলায় আসার জন্য।ভবিষ্যতে একুশে বই মেলা আয়োজনে স্হান নির্ধারনের ক্ষেত্রে আরো সতর্ক হবার জন্য পরামর্শ দেন পাঠকশ্রেনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat