×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮৫ বার পঠিত
এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লায় আন্ত:জেলা ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল উদ্ধার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছমব্রীজ কমার্স কলেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুল্লাহ।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রাজিব (২৫), রিয়াদ ওরফে পাখি (২২), আল আমিন (৩০)
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়- গত ১৭ জানুয়ারী বিকালে মোঃ আবুল হাসেম (৪৫) জীবিকার তাগিদে তার অটোরিকশাটি নিয়ে বের হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল নামবারে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নামবারটি বন্ধ পায়। তার পরিবার গত ১৮ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখতে পায় মোঃ আবুল হাসেম (৪৫) লালমাই থানার ১নং বাগমারা উত্তর ইউপিস্থ কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের ব্রীজের পূর্ব পাশে জমিতে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে পড়ে রয়েছে। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১৯ জানুয়ারী মোঃ আবুল হাসেম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিআই’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ছিনতাইকারীরা মোঃ আবুল হাসেম (৪৫) সাথে থাকা একটি অটোরিকশা মোবাইল ফোন নিয়ে চলে যায়।
এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা শাখা ও লালমাই থানার একটি চৌকস দলের নেতৃতে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি মোবাইল ফোনটি সনাক্ত করে এবং সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছম ব্রিজ কমার্স কলেজের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ওসি) আব্দুল্লাহ জানান- অটোরিক্সা চালককে মারধর করে তার মোবাইল অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারী রিয়াদ ওরফে পাখি এর নিকট হতে মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে মোঃ রাজিব (২৫) ও আল আমিন (৩০) দ্বয়ের দেওয়া তথ্য মতে মিশুক গাড়িটি চৌদ্দগ্রাম থানার গোবিন্দপুর বাজারে আমির হোসেন এর গ্যারেজ হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat