×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮০ বার পঠিত
এম. এ. হাসনাত শুভ, আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার, আনুষ্ঠানিক ভাবে মডেল মসজিদ উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব আ: ছালাম খান ,(সিনিয়র  জেলা ও দায়রা জজ )মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন
জনাব ড. মো. ফরিদুর রহমান, জেলা প্রশাসক, হবিগঞ্জ, জনাব এ.কে .এম সাকিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, হবিগঞ্জ ও সভাপতি হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন জনাব নিবিড় রঞ্জন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার, আজমিরীগঞ্জ,হবিগঞ্জ এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিম উপস্থিত ছিলেন 

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা , ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ,বলেন "মডেল মসজিদ শুধু ইবাদতের স্থান নয় ,এটি হবে ইসলামিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র " মডেল মসজিদের  আধুনিক সুবিধাসম্পন্ন নামাজের জায়গা,ইসলামিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র,মহিলাদের নামাজের ব্যবস্থা,লাইব্রেরি ও ইসলামিক বইপত্রের সংগ্রহ, ইসলামিক প্রশিক্ষণ ও দাওয়াহ্ কার্যক্রম, ইমাম -মুয়াজ্জিনদেরপ্রশিক্ষণ ব্যবস্থা সহ অন্যান্য বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন।এছাড়া এলাকার সকল মুসলমানদের মসজিদে নামাজ পড়ার জন্য আহ্বান করেন । এবং মসজিদে ২৫° সেলসিয়াস এর উপরে এ সি না চালানোর      কথা ব্যক্ত করেন।

উপস্থিত জনগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত এই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হওয়ায়। একজন স্থানীয় বাসিন্দা বলেন, "এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামের প্রচার-প্রসার ও সামাজিক উন্নয়নের একটি কেন্দ্র হয়ে উঠবে।" এই মডেল মসজিদ ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ জাগরণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat