×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ৭২ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জঃ


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে প্রায় ১ একর জায়গার ছোট ছোট গাছগাছালি পুড়ে গেছে। বুধবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া সংলগ্ন হিড বাংলাদেশ এলাকার পিছনের অংশে আগুন লাগে। 

স্থানীয় সুত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ১ একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, বুধবার দুপুর ১ টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রনে এনেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat