×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৯
  • ১৭৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের ইসলামপুর থেকে গ্রেফতার ১২ জন বাংলাদেশি নাগরিক। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ১ ভারতীয়কে ও। ধৃত ওই ভারতীয়ের নাম সাবের আলি। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২৮ নভেম্বর ) ইসলামপুরের হুড়শি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ১ ভারতীয় সহ ১২ জন বাংলাদেশের নাগরিককে। বাংলাদেশিদের কাছে ভারতে থাকার কোনও বৈধ নথি ছিল না। আরও জানা যায়, স্থানীয় বাসিন্দা সাবেরের সাহায্যেই ওই গ্রামে থাকতেন বাংলাদেশের নাগরিকরা। কেন অবৈধভাবে পশ্চিমবঙ্গে এসে বসবাস করতেন ধৃতেরা তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধৃত বাংলাদেশের নাগরিকদের নাম মহম্মদ আউল (২৫), আব্দুল খালেক (৩৮), সুমন আলি (৩০), সুক্কুদ্দিন (২৬), কবির (১৯), শহিদুল (৩৫), মহম্মদ সাব্বির (২২), মহম্মদ জিয়ারুল হক (৩৮), মজদার আলি (৩৬), মহম্মদ খায়েরুল (২৭), মহম্মদ রনি (২৩) ও রুহুল আমিন (৩৪)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat