×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১১৯ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

 
গাজীপুরের কালীগঞ্জে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বেসরকারি সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এবং ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) অর্থায়নে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের ইএসডিও'র কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মী। এছাড়া অন্যদের মধ্যে ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমেদ, ইএসডিও'র শাহরিয়ার মাহমুদ, এএসএম রাজিউল ইসলাম, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ঈসমাইল ভূঁইয়া সহ ইএসডিও'র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষিতপ্রাপ্ত সহা¯্রাধীক চাকরি প্রত্যাশী ও উদোক্তা নারী উপস্থিত ছিলেন।


জানা গেছে, ইএসডিও থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী, প্রশিক্ষিতপ্রাপ্ত উদ্যোক্তা হতে আগ্রহী সহা¯্রাধীক নারী মেলায় নিবন্ধন করেন। নিবন্ধিত সকল নারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ। পরে বিউটি কেয়ার লেভেল টু, কম্পিউটার অপারেশন লেভেল থ্রি ও সুইং অপারেশন লেভের ৩ ট্রেড্রে প্রশিক্ষিত শতাধীক নারীকে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ১১টি প্রতিষ্ঠানে চাকরি প্রদান করা হয়। অন্যদিকে ১টি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিক্ষণপ্রাপ্ত নারীদেরকে ২০-৫০ হাজার টাকা ঋণ ব্যবস্থাসহ বিভিন্ন সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat