×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ৭৯ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা


দেশ সংস্কারের আগে দেশব্যাপি খুন,ধর্ষন ছিনতাই বন্ধ করুন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন বলে দাবী জানিয়েছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকালে ভোলা-লক্ষ্মীপুর সড়কে নাজিউর রহমান কলেজের সামনে এ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

 


সারাদেশব্যাপি খুন, ধর্ষণ, নারী নির্যাতন,ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবিতে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 


এসময়  শিক্ষার্থীরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’,  ‘আমার বোন ধর্ষিত কেন, জবাব চাই’ জবাব দাও, ‘বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ এসব স্লোগান দেন তারা।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জুলাই-২৪ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কেন এখনও পড়াশুনা ছেড়ে  প্ল্যাকার্ড হাতে দাঁড়াতে হচ্ছে? প্রতিনিয়ত ধর্ষণ ছিনতাইসহ বিভিন্ন অরাজকতা দেখতে হচ্ছে। এটা কার ব্যর্থতা বলে প্রশাসন কে জবাব চান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যে রক্তে আপনারা গদিতে বসে আসেন সেই রক্তের উপর দাঁড়িয়ে দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দেশ এ ভাবে চলতে থাকলে আমরা আবারো রাস্তায় নামার হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন কাচিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রুবেল, ছাত্রদল নেতা ও নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী জুম্মান পাটোয়ারী, মোঃ জিহাদ, নিলয় চন্দ্র, মাইশাপ্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat