×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১২৩ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ (রানা)
জেলা প্রতিনিধি 
গাইবান্ধা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে সারাদেশের মতো গাইবান্ধাতেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) জেলা সদরসহ গাইবান্ধার ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাসিস) ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষা স্থগিতের ঘোষণাও দেন তারা।
এর আগে গতকাল রোববার, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন–ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে কেন্দ্রীয় ঘোষণার পরিপ্রেক্ষিতে সারা দেশের মতো গাইবান্ধাতেও এ কর্মবিরতি পালিত হচ্ছে।

শিক্ষকদের চার দফা মূল দাবি হলো—
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা

বেতন–ভাতা সংশোধন ও পেশাগত বৈষম্য দূরীকরণ

ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠা

দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার সমাধান


শিক্ষকরা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat