×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১২০ বার পঠিত
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:

সিলেটের জকিগঞ্জে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনের বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে  তাদের গ্রে প তা র করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামের মৃত. আজমুল আলীর ছেলে জিহাদ (৩২), একই ইউনিয়নের মাঝবন্দ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ জাবেদ (৩৫) ও জকিগঞ্জ পৌরসভার এলাকার পঙ্গবট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০)।

ডাকাত দলের সক্রিয় সদস্য জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩টি ডাকাতি ও ২টি চুরি মামলা রয়েছে এবং জসিম উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় ২ টি ডাকাতি ও ৪ মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান-এর নির্দেশে ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat