×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৯৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ 


  ভারতের রাজধানী দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে হবে বলে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) দিল্লির নবনির্বাচিত মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তা, পুলিশ মন্ত্রী আশিস সুদ, দিল্লি পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে দিল্লির আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ে বৈঠক করেছেন শাহ। জানা গেছে, সেই বৈঠকেই অমিত শাহ দিল্লিতে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব‍্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ আরও বলেছেন," বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরোচক্রের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে।" পাশাপাশি মাদকের বিরুদ্ধে ও কঠোর ব‍্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat