×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১৪৩ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখতে ও বাজারের  সড়কের উপর দখল করে যাতে মালামাল না রাখতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। শনিবার  (১মার্চ) সকালে বাজার মনিটরিং করেন উপজেলা  নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল ইসলাম সহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, পবিত্র রমজানে মাসে কোন ব্যবসায়ী পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat