×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ১২৪ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার বদলগাছী উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বদলগাছী বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা সংলগ্ন বাজার মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াসিন আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম ও জামায়াতের জেলা বায়তুল মাল সম্পাদকসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ করেন—১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন,২. উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, ৫. জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বক্তারা দাবি করেন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat