×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ১৪৬ বার পঠিত
এস.এম. সাইখুল ইসলাম, নারায়ণগঞ্জ;

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ জন সহযোগীকে গাজীপুর থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর একটি বিশেষ দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাহেব আলীর নেতৃত্বে এই সহযোগীরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অবৈধ দখলবাজির মতো অপরাধে জড়িত ছিল। এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়, প্রতিপক্ষকে মারধর এবং টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা সরাসরি অংশ নিত।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদস্যরা গাজীপুরে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাহেব আলীর নির্দেশেই সংগঠিত হয়ে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র ও চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মূল হোতা সাহেব আলীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই সহযোগীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সাহেব আলীর অবৈধ কর্মকাণ্ড ও পেছনের রাজনৈতিক আশ্রয়দাতাদের নামও বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat