×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১০-২৫
  • ৩২১ বার পঠিত

মোঃ সাইদুল ইসলাম সনি, জামালপুরঃ

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে (৪২) ধর্ষণের অভিযোগে সাজু মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।২৩ অক্টোবর শুক্রবার রাতে অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া বাঙ্গালপাড়া এলাকার আছমত আলীর ছেলে।শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় নির্যাতিত ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে ধর্ষক সাজু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়,গত ১৭ অক্টোবর বিকাল চারটার দিকে বাড়িতে কেউ না থাকায় বাঙ্গালপাড়া এলাকার আছমত আলীর ছেলে বখাটে সাজু মিয়া প্রতিবেশী ওই নারীকে রান্নাঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সাজু। পরে এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে নির্যাতিত ওই নারীর স্বামী বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,গৃহবধু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ ও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat