×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৫৪ বার পঠিত
মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার ;

১২অক্টোবর  সোমবার২০২৫ খ্রীষ্টাব্দ জামালপুর  সরকারী  আশেক মাহমুদ কলেজে শুরু হলো নেতৃত্বের নতুন অধ্যায়। কলেজটির ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, প্রজ্ঞাবান শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রফেসর এস. এম. মো. শামসুজ্জামান ভূঁইয়া স্যারকে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সৎ প্রশাসনিক দৃষ্টিভঙ্গি এবং মানবিক নেতৃত্বগুণ ইতোমধ্যেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশার জোয়ার তুলেছে।

শিক্ষা ও শৃঙ্খলার সমন্বয়ে আশেক মাহমুদ কলেজকে “গুণগত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত” হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েছেন এই নিবেদিতপ্রাণ শিক্ষক। সহকর্মীদের শ্রদ্ধা, শিক্ষার্থীদের ভালোবাসা ও সমাজের সর্বস্তরের শুভেচ্ছায় ইতিমধ্যেই ভাসছেন তিনি।

কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ জামালপুরবাসী আশা করছেন— তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে সরকারি আশেক মাহমুদ কলেজ আগামীর দিনগুলোতে সাফল্য ও অগ্রগতির এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

সরকারি আশেক মাহমুদ কলেজ পরিবারের পক্ষ থেকে প্রফেসর এস. এম. মো. শামসুজ্জামান ভূঁইয়া স্যারকে জানানো হলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বেই কলেজটি আরও উজ্জ্বল হবে মানসম্মত শিক্ষা ও মূল্যবোধের প্রতীক হিসেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat