×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ৯৭ বার পঠিত
 সিরাজগঞ্জ প্রতিনিধি:

গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরাতে সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান।


এ সময় উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) ফয়জুল হক শরীফ, শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ তালুকদার সহ আরো অনেকে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়গঞ্জে পূবালী ব্যাংকের শাখা চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হলো। এই শাখা থেকে গ্রাহকরা পাবেন আধুনিক ব্যাংকিং সুবিধাডিজিটাল লেনদেন, রেমিট্যান্স, কৃষি ও ক্ষুদ্রঋণ, শিক্ষা ঋণ এবং উদ্যোক্তা সহায়তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat