×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ২০৩ বার পঠিত

মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :


জামালপুর শহরের ব্যস্ততম দড়িপাড়া বাইপাস মোড়ে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায় বিটিভির জামালপুরের ক্যামেরাপারসন রবিন মাহমুদের প্রাইভেটকারের সঙ্গে জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়নের মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় গাড়ির ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধ দেখা দিলে, খাইরুল ইসলাম লিয়ন রবিন মাহমুদের গাড়িটি জব্দ করে রাখেন।

এই ঘটনার জেরে আজ ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দড়িপাড়া বাইপাস মোড়ে জেলা মাইক্রোবাস ও কারচালক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন জেলা মাইক্রোবাস ও কারচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জু হাসান মুসা, সভাপতি সফিক, শ্রমিক নেতা জোবায়ের হোসেন যুবরাজ, পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শেখ প্রমুখ।

এ সময় জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক এবং জামালপুর-শেরপুর সড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে উপস্থিত হন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শুভ।

তাদের আলোচনার পর ও জামালপুর সদর থানার অফিসার ইনচার্জের আশ্বাসে, শ্রমিকরা অবরোধ সাময়িকভাবে তুলে নেন।

তবে শ্রমিক নেতারা সতর্ক করে জানান, তাদের দাবি বাস্তবায়িত না হলে আগামীকাল সকাল ৯টা থেকে পুনরায় সড়ক অবরোধ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat