×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ২১৮ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি  :


নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

“আপনার ঝুঁকি জানুন, প্রতিক্রিয়া বা পদক্ষেপ জানুন।”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিবসটি উপলক্ষে সকালে স্বাস্থ্য সচেতনতা আলোচনা সভা ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বদলগাছী শাখার কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ, যা সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তারা আরও বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখলে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। এসময় সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বদলগাছী শাখার সমন্বয়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat