×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৮১ বার পঠিত

মো: হযরত আলী রানা, স্টার্ফ রিপোর্টার:

‎গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় একটি ৫মা তলা বাসা থেকে পোশাক শ্রমিক রহিমা বেগম নামে (৩৫) এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
‎শনিবার (১৫ নভেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরান হোসেন কে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে ইমরান হোসেন (৪০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিন (১৬) কে নিয়ে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার ৫ম তলায় ভাড়া থাকেন। তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়৷ তারই জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে। পরে নিজেও একই দা নিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে৷ এঘটনা তাদের মেয়ে শারমিন (১৬) দেখেছেন বলে জানান। পরে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল করতে গেলে স্বামী ইমরানের পালস বুঝতে পেলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয় । কোনাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন- মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর আমরা তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনকে পাওয়া যায়,তাই তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে৷ এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat