নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন এবং তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সঠিক সেবা পৌঁছে দেওয়ার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিকে গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।