×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১১১ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার মালখানগর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী সাইদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুনন্নেছা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান রাজন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়রা।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে গরু–মহিষ–ঘোড়া, ছাগল–ভেড়া, হাঁস–মুরগি, পোষা প্রাণী ও পাখি এবং প্রযুক্তিপণ্য ও প্রাণিজাত খাদ্য এই পাঁচটি ক্যাটাগরিতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৩ জন করে মোট ১৫ জন প্রদর্শককে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজাত পণ্য উৎপাদনে উদ্বুদ্ধ করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য। এতে সাধারণ মানুষও উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat