×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১০৩ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। গ্রামের মো. মাইনুদ্দিন (৪৮)–এর বসতঘরে হানা দিয়ে ডাকাতদল লুট করে নিয়ে গেছে অর্ধ কোটি টাকার মালামাল। প্রতিরোধ করতে গেলে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে গৃহকর্মী আকলিমা (৩৮)–কে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে জানালার রড কেটে প্রথমে ঘরে প্রবেশ করে অজ্ঞাত পরিচয়ের ডাকাতরা। পরে ভেতর থেকে মেইন দরজা খুলে ১০–১২ জনের দল একযোগে ঘরে ঢুকে পড়ে। তারা ঘর তছনছ করে নিয়ে যায় প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা, একটি আইফোন ও সিসিটিভির ডিভিআর।

ডাকাতদের দেখে গৃহকর্মী আকলিমা চিৎকার করে ওঠলে তাকে রড ও রেঞ্জ দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়। কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে আহত আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ডাকাতদের একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে রাতেই ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং ডাকাতদের শনাক্তে জোর প্রচেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ডাকাতির এ ঘটনায় পুরো এলাকায় দুশ্চিন্তা আর নিরাপত্তাহীনতার ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat