×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১১০ বার পঠিত


ফেনীর নবাগত পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সোমবার বিকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও ইভটিজিং দমন এবং জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেনীর মানুষের মাঝে


ফেনী প্রতিনিধিঃ

স্বস্তি ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন- পুলিশ ও সাংবাদিক সমাজের এপিঠ-ওপিঠ। সমাজে বিভ্রান্তি না হয় এমন তথ্য পরিহার করে তথ্য যাচাই-বাছাইসহ তাঁর কথাই যেন গণমাধ্যম প্রচার করে এমনটাই তিনি দাবি করেন। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ নিরলসভাবে কাজ করবে। সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসন অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে। শীতের মৌসুমে চুরি, ডাকাতি, দস্যুতা বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, পুলিশ অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে। নতুন করে এর মাত্রা যেন আর না বাড়ে সেদিকে তৎপর থাকবে পুলিশ।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সদর সার্কেল নিশাত তাবাসসুমসহ ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, শহরে হকার উচ্ছেদ কার্যক্রম, অনিবন্ধিত অটো রিকশা ও থ্রি-হুইলার চলাচলে আইনগত কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন- জনগণের সেবা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যকর করা হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হবে, সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে আমরা কঠোর নজর রাখব।

এছাড়া নবাগত এসপি উন্নত ট্রাফিক ব্যবস্থা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক কার্যক্রম বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat