×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১০৪ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

৬ ডিসেম্বর ( শনিবার) বিকাল ৪:০০ ঘটিকায় নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর জেলা পুলিশ লাইনস্-এর বিভিন্ন ইউনিট ও দপ্তর সরজমিনে পরিদর্শন করেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর অন্যতম প্রথম পরিদর্শন, যা পুলিশ বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের সময় তিনি অস্ত্রাগার, পুলিশ লাইন হাসপাতাল, মোটর ট্রান্সপোর্ট (এমটি) সেকশন, পুলিশ লাইন মেসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত জানতে চান।

এ সময় পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক সকল সদস্যকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সেবা গ্রহণকারীদের প্রতি সততা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

পরিদর্শনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। তাঁর এ পরিদর্শন জেলা পুলিশ প্রশাসনের সার্বিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat